• ২০২৬ নভেম্বর ১৪, শনিবার, ১৪৩৩ কার্তিক ২৯
  • সর্বশেষ আপডেট : ০২:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

  • প্রকাশিত ০৩:১১ পূর্বাহ্ন শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
সিলেট পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ১৫ নং অনলাইন নিউজ পোর্টাল
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি ):

সিলেটের বিয়ানীবাজারে গৃহবধূ আয়শা বেগম হত্যা মামলায় তার স্বামী  সিদ্দিকুর রহমান নাদেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি ফখরুল ইসলাম ওরফে ফখরু মেম্বারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত সেশন জজ আদালত-২-এর বিচারক শেখ নাজমুন নাহার এ রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আল-আসলাম মোমিন জানান, ২০১৬ সালে পরকীয়ার জেরে বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামের আলা উদ্দিনের ছেলে ছিদ্দিক আহমদ লাদেন (৪২) তার স্ত্রী আয়শা বেগমকে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর ঘরটি তালাবদ্ধ করে পালিয়ে যান তিনি। পরে পুলিশ ঘর থেকে আয়শার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়।

এ ঘটনায় ছিদ্দিক আহমদ লাদেন ও একই গ্রামের মৃত আয়াজ আলীর ছেলে ফখরুল ইসলাম ওরফে ফখরু মেম্বারকে আসামি করে ২০১৬ সালের ২০ মার্চ বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা (নং-১৪) দায়ের করা হয়। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত। এতে  সিদ্দিকুর রহমান নাদেলকে মৃত্যুদণ্ড এবং ফখরুল ইসলাম ওরফে ফখরু মেম্বারকে বেকসুর খালাস দেওয়া হয়।

রায়ের পর সন্তোষ প্রকাশ করে এপিপি অ্যাডভোকেট আল-আসলাম মোমিন বলেন, মামলার ২৩ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আসামি ছিদ্দিকুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন। অপর আসামি ফখরুলকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সর্বশেষ