• ২০২৬ নভেম্বর ১৪, শনিবার, ১৪৩৩ কার্তিক ২৯
  • সর্বশেষ আপডেট : ০২:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বিচারকের ছেলেকে হত্যায় লিমনের ফাঁসি, জরিমানা ৩ লাখ টাকা।*

  • প্রকাশিত ০৪:১১ পূর্বাহ্ন শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
বিচারকের ছেলেকে হত্যায় লিমনের ফাঁসি, জরিমানা ৩ লাখ টাকা।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*বিচারকের ছেলেকে হত্যায় লিমনের ফাঁসি, জরিমানা ৩ লাখ টাকা।* 


 *উপশিরোনাম:* বিচারকের বাসায় ঢুকে ছেলে তাওসিফকে ছুরিকাঘাতে হত্যা, আলোচিত মামলায় লিমনের ফাঁসি ও ৩ লাখ টাকা জরিমানা।

রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে তাঁর স্কুলপড়ুয়া ছেলেকে হত্যার দায়ে লিমন নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলহাজ্ব আলী আশরাফ মাসুম বলেন, আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হওয়ায় ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।

তবে রায়ে অসন্তোষ জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী মামুনুর রশিদ বাবু। তিনি বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১৩ নভেম্বর বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তাঁর ছেলে তাওসিফ রহমান সুমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন লিমন। ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে বিচারকের স্ত্রী তাসমিন নাহারকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন। পরদিন ময়নাতদন্ত প্রতিবেদনে অতিরিক্ত রক্তক্ষরণকে তাঁর মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়।

ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করলেন আদালত।

সর্বশেষ