• ২০২৬ নভেম্বর ১৫, রবিবার, ১৪৩৩ অগ্রহায়ণ ১
  • সর্বশেষ আপডেট : ০৬:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

তিন থানার চেকপোস্টে যাত্রীদের ভোগান্তি চেকপোস্টে পাওয়া ইয়াবা গায়েবের প্রমাণ মিলেছে পুলিশের অভ্যন্তরীণ তদন্তে

  • প্রকাশিত ০৬:১১ পূর্বাহ্ন রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
তিন থানার চেকপোস্টে যাত্রীদের ভোগান্তি  চেকপোস্টে পাওয়া ইয়াবা গায়েবের প্রমাণ মিলেছে পুলিশের অভ্যন্তরীণ তদন্তে
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

তিন থানার চেকপোস্টে যাত্রীদের ভোগান্তি

চেকপোস্টে পাওয়া ইয়াবা গায়েবের প্রমাণ মিলেছে পুলিশের অভ্যন্তরীণ তদন্তে 

 ১৩ নভেম্বর, ২০২৬ | ১:১৮ 

কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকাগামী মহাসড়কে মাদকবিরোধী তল্লাশির নামে পরিচালিত পুলিশের চেকপোস্টে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। মাদক নিয়ন্ত্রণের উদ্দেশ্যে চেকপোস্ট বসানোর কথা বলা হলেও বাস্তবে নিয়মিত তল্লাশিতে পাওয়া বিপুল পরিমাণ ইয়াবা জব্দ তালিকায় না দেখিয়ে তা আত্মসাৎ ও পুনরায় বিক্রি করার অভিযোগও রয়েছে পুলিশের বিরুদ্ধে। 

 কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকাগামী প্রতিটি যাত্রীবাহী বাসকে চট্টগ্রামের প্রবেশমুখ থেকে শহর পার হওয়া পর্যন্ত মাত্র কয়েক কিলোমিটার ব্যবধানে তিন থানার চেকপোস্টে দীর্ঘ তল্লাশির মুখোমুখি হতে হয়। প্রথমে কর্ণফুলী থানা পুলিশ শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্তে বাস থামিয়ে তল্লাশি চালায়। সেতু পার হওয়া মাত্রই বাকলিয়া থানা পুলিশ একই বাস আবার থামিয়ে তল্লাশি শুরু করে। এরপর বাসটি পুরো শহর অতিক্রম করে নগরীর প্রবেশদ্বার সিটি গেট এলাকায় পৌঁছালে তৃতীয় দফায় থামিয়ে তল্লাশি চালায় আকবরশাহ থানা পুলিশ। এতে প্রতিটি চেকপোস্টে যাত্রীদের গড়ে ৪০ মিনিট থেকে কোনো কোনো সময় এক ঘণ্টা পর্যন্ত বাসে আটকে থাকতে হয়।

 ২০২০ সাল থেকে ২০২২ সালের জুলাই পর্যন্ত সিএমপির তৎকালীন কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের সময়ে নিয়ম ছিল, গাড়িতে মাদক কিংবা অবৈধ কোনো মালামাল থাকার সুনির্দিষ্ট তথ্য থাকলেই কেবল তল্লাশি চালানো যাবে। তিনি যতদিন দায়িত্বরত ছিলেন, ততদিন অপ্রয়োজনীয় এই তল্লাশি বন্ধ ছিল। কিন্তু তিনি বদলি হওয়ার পর থেকেই ফের তিন থানার পুলিশ মহাসড়কে তল্লাশি শুরু করে।

 নিয়ম অনুযায়ী পুলিশি তল্লাশির সময় কোনো বহিরাগত ব্যক্তি সঙ্গে রাখার সুযোগ নেই। সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) মোহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, 

 চেকপোস্টে তল্লাশির সময় কোনো সিভিল লোক না রাখার বিষয়ে সংশ্লিষ্ট থানার ওসিদের স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে এবং কোনোভাবেই তাদের দিয়ে তল্লাশি করানো যাবে না। চেকপোস্টে জব্দ করা ইয়াবা পুলিশের আত্মসাৎ করা প্রসঙ্গে সিএমপির এ কর্মকর্তা জানান, সব পেশাতেই দুই-তিন শতাংশ খারাপ মানুষ থাকতে পারে এবং ইয়াবা আত্মসাতের অভিযোগগুলোর তদন্ত করে ব্যবস্থাও নেওয়া হয়েছে।

 

সর্বশেষ