• ২০২৬ নভেম্বর ২১, শনিবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৭
  • সর্বশেষ আপডেট : ০৩:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

চকজোড়া ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সদস্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশিত ০৩:১১ অপরাহ্ন শনিবার, নভেম্বর ২১, ২০২৬
চকজোড়া ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সদস্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
Time Bangla news
নিজস্ব প্রতিবেদক | মো. আবু নাঈম বগুড়া

চকজোড়া ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সদস্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুরে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চকজোড়া ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সদস্য সম্মেলন-২০২৬।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মুহাম্মদ আব্দুল করিম। এতে পরিষদের সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম এবং পরিষদের কোষাধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা শফিকুল ইসলাম শাফীসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা পরিষদের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তাঁরা মানবসেবা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি পরিষদের সার্বিক অগ্রগতি ও সাফল্য কামনা করেন।

আলোচনা পর্ব শেষে পরিষদের কোষাধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা শফিকুল ইসলাম শাফী দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। মুনাজাত শেষে তিনি উপস্থিত সকল সদস্যকে দুপুরের খাবার গ্রহণের জন্য আমন্ত্রণ জানান।

পরবর্তীতে পরিষদের সদস্যদের সম্মিলিতভাবে দুপুরের খাবার গ্রহণের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়। পুরো আয়োজনজুড়ে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

উল্লেখ্য, “মানবসেবা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও সমাজের উন্নয়ন এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি সুন্দর সমাজ গঠন”—এই মহৎ স্লোগানকে সামনে রেখে কাজ করে যাচ্ছে চকজোড়া ইসলামি সমাজ কল্যাণ পরিষদ।

মানবতার কল্যাণে পরিষদের এ মহতী উদ্যোগ আরও বিস্তৃত ও গতিশীল হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ