কালাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
জয়পুরহাটের কালাই উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) বিকেল ৪টা ৩০ মিনিটে কালাই মডেল মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী।
এ সময় বক্তব্য রাখেন কালাই থানা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, কালাই থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার , কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল এবং কালাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার।
এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় দোয়া করা হয়।
মতামত দিন