• ২০২৬ Jun ৩০, মঙ্গলবার, ১৪৩৩ আষাঢ় ১৬
  • সর্বশেষ আপডেট : ০৩:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সীমান্তে মাইন বিস্ফোরণে মোঃ তৈয়ব নামে এক যুবকের পা বিচ্ছিন্ন!

  • প্রকাশিত ১০:০৬ পূর্বাহ্ন মঙ্গলবার, Jun ৩০, ২০২৬
সীমান্তে মাইন বিস্ফোরণে মোঃ তৈয়ব নামে এক যুবকের পা বিচ্ছিন্ন!
File
মতিউল ইসলাম (মতি)

সীমান্তে মাইন বিস্ফোরণে মোঃ তৈয়ব নামে এক যুবকের পা বিচ্ছিন্ন! 


 মতিউল ইসলাম (মতি) কক্সবাজার জেলা প্রতিনিধি 


কক্সবাজারের পার্শ্ববর্তী জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মোঃ. তৈয়ব (৩৫) নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। 


গত মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে জারুলিয়া ছড়ি বিওপি’র সীমান্তবর্তী ৪৬-৪৭ নম্বর পিলারে শূন্যরেখায় মায়ানমারের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।


আহত তৈয়ব নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের কম্বোনিয়া এলাকার ছাবের আহমদের ছেলে।


স্থানীয়রা জানান, তৈয়ব বাংলাদেশি পণ্য পাচারের উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে মিয়ানমারের ভেতরে যান। ফেরার পথে 


ওপার থেকে গরুসহ বিভিন্ন পণ্যের নিয়ে এপারে ফিরে আসার সময় জারুলিয়া ছড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ ৪৬-৪৭ সীমান্ত পিলারে শূন্য লাইন এলাকায় মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইনে বিস্ফোরণ হয়। এ সময় তার ডান পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। 


নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুল হক জানান, আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ