• ২০২৬ অক্টোবর ২৩, শুক্রবার, ১৪৩৩ কার্তিক ৮
  • সর্বশেষ আপডেট : ০৪:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই ভাইয়ের, ভোলায় শোকের ছায়া।*

  • প্রকাশিত ০৪:১০ অপরাহ্ন শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই ভাইয়ের, ভোলায় শোকের ছায়া।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

**বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই ভাইয়ের, ভোলায় শোকের ছায়া।* 

ভোলার বোরহানউদ্দিনে ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে পড়া বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁদের বাবা আলম বক্তার আহত হলেও প্রাণে বেঁচে গেছেন।

নিহত দুই ভাই হলেন তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলম বক্তারের ছেলে আবদুর রহিম (৩৫) ও রাকিব (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আলম বক্তার তাঁর তিন ছেলেকে নিয়ে শ্যালক মো. আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটার কাজে যান। দুপুরের দিকে সেখানে একটি ছেঁড়া বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আলম বক্তার।

বাবাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তাঁকে উদ্ধারে এগিয়ে আসেন ছেলে আবদুর রহিম। বাবাকে উদ্ধার করার চেষ্টা করতে গিয়ে তিনিও বিদ্যুতের সংস্পর্শে আসেন। এ সময় গাছে থাকা আরেক ছেলে রাকিব তাঁদের বিপদে পড়তে দেখে নিচে নেমে আসেন। পরে বাবা ও ভাইকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

এতে দুই ভাই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবদুর রহিম ও রাকিবকে মৃত ঘোষণা করেন। তাঁদের বাবা আলম বক্তার আহত হলেও প্রাণে বেঁচে যান।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ