• ২০২৬ ফেব্রুয়ারী ০১, রবিবার, ১৪৩২ মাঘ ১৯
  • সর্বশেষ আপডেট : ০৪:০২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বগুড়ার শাজাহানপুরে কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

  • প্রকাশিত ০৪:০২ অপরাহ্ন রবিবার, ফেব্রুয়ারী ০১, ২০২৬
বগুড়ার শাজাহানপুরে কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
File
মুহাম্মদ আবু নাঈম

বগুড়ার শাজাহানপুরে কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা


বগুড়া সদর প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলায় আশপকপুর ইউনিয়নের চকজোড়া গ্রামের হাজীপাড়ায় ইসান (১৫) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দাদীর সঙ্গে অভিমান করে সে এই মর্মান্তিক ঘটনা ঘটায়।

নিহত ইসান ওই এলাকার আমিন হোসেনের ছেলে। পরিবার জানায়, ঘটনার আগে দাদীর সঙ্গে ইসানের পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতর গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কিশোর ইসানের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


মুহাম্মদ আবু নাঈম

সর্বশেষ