• ২০২৬ মার্চ ১৭, মঙ্গলবার, ১৪৩২ চৈত্র ৩
  • সর্বশেষ আপডেট : ০৮:০৩ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বৃত্তি পরীক্ষা-২০২৫ ইং এর ফলাফল প্রকাশ”

  • প্রকাশিত ০৮:০৩ অপরাহ্ন মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
বৃত্তি পরীক্ষা-২০২৫ ইং এর ফলাফল প্রকাশ”
File
রাকিবুল ইসলাম রবিন বগুড়া (শেরপুর)

”বৃত্তি পরীক্ষা-২০২৫ ইং এর ফলাফল প্রকাশ”


“দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশন, বগুড়া” বৃত্তি পরীক্ষা ২০২৫ ইং এর ফলাফল অদ্যই ১৭ই মার্চ বেলা ২:০০ ঘটিকায় নিজস্ব কার্যালয়ে ফাউন্ডেশনের মহাপরিচালক শাহরিয়ার হাসান বিপ্লব- এর নিকট হস্তান্তর করেন ফাউন্ডেশনের পরীক্ষা নিয়ন্ত্রক রাকিবুল ইসলাম রবিন। এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক জনাব তৌফিকুল ইসলাম তাকি, সদস্য সচিব তালিবুল হাবিব, রেজিস্টার মানিক মিয়া ও কার্যনির্বাহী সদস্য আব্দুস সোবহান,রাফিউজ্জামান , শোয়াইব ইসলাম।

কমেন্ট্স বক্সে রেজাল্ট সীটের লিংক দেয়া হয়েছে। বৃত্তি পরীক্ষা ২০২৫ ইং এর কেন্দ্র সমূহে আগামীকাল রেজাল্ট সীট টানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।

গত ২৫/১২/২০২৫ ইং তারিখে “দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশন, বগুড়া” এর বৃত্তি পরীক্ষা-২০২৫ বগুড়ার ৯ টি কেন্দ্রে এবং ১ টি সাব কেন্দ্রে যথাক্রমে সারিয়াকান্দি, গাবতলী, খোট্টাপাড়া, শাজাহানপুর (আড়িয়া), শাজাহানপুর (রানিরহাট), শেরপুর (সামিট), শেরপুর (ছোনকা), ধুনট, সোনাতলা (সুখানপুকুর) ও সোনাতলা (ফাজিল মাদ্রাসা) একযোগে অনুষ্ঠিত হয়। এবারের বৃত্তি পরীক্ষায় ৪৪০১ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। যার মধ্যে এবারের ফলাফলে ট্যালেন্টপুল গ্রেডে ৪৮ জন, জেনারেল গ্রেডে ১৭৩ জন, প্রাতিষ্ঠানিক মেধায় ৮৭ জন ও শুভেচ্ছা গ্রেডে ২৯৮ জন সহ সর্বমোট ৬০৬ জন বৃত্তি পেয়েছে।

সর্বশেষ