• ২০২৬ এপ্রিল ৩০, বৃহস্পতিবার, ১৪৩৩ বৈশাখ ১৭
  • সর্বশেষ আপডেট : ০৯:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মালচিং পদ্ধতিতে মরিচ চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

  • প্রকাশিত ১১:০৪ অপরাহ্ন বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মালচিং পদ্ধতিতে মরিচ চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত
File
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মালচিং পদ্ধতিতে সবজি চাষ (মরিচ) প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাটাপাড়া এলাকায় বাস্তবায়িত প্রদর্শনীর এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিনের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) সুবোধ চন্দ্র রায়, পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. জীবন ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. নাসির উদ্দিন, ইউপি সদস্য মো. শামীম হোসেন প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় কৃষক-কৃষাণী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।

জানা যায়, শিলাইকুঠি টেকসই কৃষি উন্নয়ন গ্রুপের প্রদর্শনী চাষী আল ইমরানের মালচিং পদ্ধতিতে সবজি চাষ (মরিচ) এর বিজলী প্লাস জাতের ফসল পরিদর্শন শেষে এই মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন বালাবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব অলিয়র রহমান ও গিতা পাঠ করেন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায়। এসময় স্বাগত বক্তব্য রাখেন, ওই ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোজাম্মেল হক।

মাঠ দিবসে উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় মালচিং পদ্ধতিতে সবজি চাষ (মরিচ) এর প্রদর্শনী মাঠ দিবসে অতিথিবৃন্দ বক্তারা মালচিং পদ্ধতির সুবিধা অসুবিধা ও লাভ ক্ষতির তথ্য উপস্থাপনসহ পানি সাশ্রয়ী প্রযুক্তি, জলবায়ু সহনশীল প্রযুক্তি, পরিবেশ বান্ধব পদ্ধতিতে সার ও বালাইনাশক ব্যবহারের প্রযুক্তি বিষয়ে ইউনিয়নের উৎপাদক দলের সদস্যসহ শতাধিক কৃষকদের নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ