• ২০২৬ Jun ২৩, মঙ্গলবার, ১৪৩৩ আষাঢ় ৮
  • সর্বশেষ আপডেট : ১১:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়ার ঘোষণা দিয়েছেন। সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।

  • প্রকাশিত ১২:০৬ পূর্বাহ্ন মঙ্গলবার, Jun ২৩, ২০২৬
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়ার ঘোষণা দিয়েছেন।  সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।
file
হাসিনুর রহমান হাসু। টাইম বাংলা নিউজ ডেস্ক।

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়ার ঘোষণা দিয়েছেন। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। দুই তারকার এই অংশগ্রহণে চলচ্চিত্র অঙ্গনে নতুন করে আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে।

বাপ্পারাজ হলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক-এর সন্তান। অন্যদিকে মুক্তি হলেন বরেণ্য অভিনেত্রী আনোয়ারা-র কন্যা। চলচ্চিত্র পরিবারের উত্তরসূরি হিসেবে তারা দুজনই দীর্ঘদিন ধরে শিল্পাঙ্গনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

জানা গেছে, চলচ্চিত্র শিল্প ও শিল্পীদের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই তারা এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। এর আগে বাপ্পারাজ ও মুক্তি দুজনই শিল্পী সমিতির বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। নায়করাজ রাজ্জাক ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি। সেই ধারাবাহিকতাকে সামনে রেখেই এবার নেতৃত্বে আসতে চান তার সন্তান বাপ্পারাজ।

এ বিষয়ে বাপ্পারাজ বলেন, “চেয়েছিলাম বাবার কবর জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে সুখবরটি জানাবো। তবে আগেই খবর প্রকাশ পাওয়ায় আমি আনন্দিত। চলচ্চিত্র অঙ্গন থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি।”

অন্যদিকে মুক্তি বলেন, শিল্পীদের অধিকার রক্ষা ও কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তাদের প্যানেলে নবীন ও প্রবীণ শিল্পীদের সমন্বয় থাকবে বলেও জানা গেছে।

বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় আগামী ২০২৬-২৮ মেয়াদের জন্য তিন মাসের মধ্যেই শিল্পী সমিতির নির্বাচনের আয়োজন করা হবে। বর্তমানে সমিতির নেতৃত্বে রয়েছেন মিশা সওদাগর ও ডিপজল। শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বশেষ