• ২০২৬ Jul ০৩, শুক্রবার, ১৪৩৩ আষাঢ় ১৮
  • সর্বশেষ আপডেট : ০১:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

তৃণমূলের আস্থার প্রতীক মনিরুজ্জামান মনির, মাঝিড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদে জোরালো আলোচনায়

  • প্রকাশিত ০১:০৭ পূর্বাহ্ন শুক্রবার, Jul ০৩, ২০২৬
তৃণমূলের আস্থার প্রতীক মনিরুজ্জামান মনির, মাঝিড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদে জোরালো আলোচনায়
File
সাবিক উমর রাজশাহী

তৃণমূলের আস্থার প্রতীক মনিরুজ্জামান মনির, মাঝিড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদে জোরালো আলোচনায়  


 বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদকে ঘিরে তৃণমূলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবেক ছাত্রদল নেতা মনিরুজ্জামান মনির। দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক দক্ষতা এবং সাহসী নেতৃত্বের কারণে তিনি স্থানীয় নেতা-কর্মীদের আস্থাভাজন হিসেবে পরিচিতি লাভ করেছেন।

রাজনীতির শুরু থেকেই দলীয় বিভিন্ন কর্মসূচিতে সম্মুখসারির কর্মী হিসেবে ভূমিকা রেখে আসছেন মনির। অতীতে তিনি মাঝিড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে সাংগঠনিক কার্যক্রমে নিষ্ঠা, দায়িত্বশীলতা ও নেতৃত্বের সক্ষমতার স্বাক্ষর রেখেছেন। দলের কঠিন সময়েও রাজপথে সক্রিয় থেকে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তৃণমূলের অনেক নেতা-কর্মী তাকে একজন পরীক্ষিত ও ত্যাগী সংগঠক হিসেবে মূল্যায়ন করেন।

আসন্ন ইউনিয়ন যুবদলের কমিটিতে সাধারণ সম্পাদক পদে মনিরুজ্জামান মনিরকে দেখতে আগ্রহ প্রকাশ করছেন স্থানীয় নেতাকর্মীদের একটি বড় অংশ। তাদের প্রত্যাশা, দলের প্রতি দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন করে নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে এই তরুণ নেতাকে।

সর্বশেষ