• ২০২৬ Jul ০৯, বৃহস্পতিবার, ১৪৩৩ আষাঢ় ২৫
  • সর্বশেষ আপডেট : ১০:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দেখেন না? এতে মান্না ভাইয়ের আত্মা কষ্ট পাবে। শপথ শেষে নব নির্বাচিত সভাপতি শিবা শানু।

  • প্রকাশিত ১১:০৭ অপরাহ্ন বৃহস্পতিবার, Jul ০৯, ২০২৬
দেখেন না?  এতে মান্না ভাইয়ের আত্মা কষ্ট পাবে। শপথ শেষে নব নির্বাচিত সভাপতি শিবা শানু।
File
হাসিনুর রহমান হাসু। টাইম বাংলা নিউজ ডেস্ক।

মান্না ভাই থাকতে মুভি দেখেছেন, এখন দেখেন না। এতে মান্না ভাইয়ের আত্মা কষ্ট পাবে। শপথ শেষে নব নির্বাচিত সভাপতি শিবা শানু।

জাতীয় চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জনপ্রিয় খলঅভিনেতা শিবা শানু। বিদায়ী সভাপতি মিশা সওদাগর শপথবাক্য পাঠ করানোর মাধ্যমে তার হাতে দায়িত্ব তুলে দেন।

দায়িত্ব গ্রহণের পর চলচ্চিত্রের বর্তমান সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নতুন সভাপতি। তিনি বলেন, একসময় প্রয়াত নায়ক মান্নার ছবি দেখতে প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। কিন্তু এখন দর্শক কেন সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, সেই প্রশ্ন তোলেন তিনি। শিবা শানুর ভাষায়, এভাবে চলতে থাকলে মান্না ভাইয়ের আত্মাও কষ্ট পাবে।

শুধু সংকটের কথা বলেই থেমে থাকেননি নবনির্বাচিত সভাপতি। চলচ্চিত্রশিল্পের এই দুর্দিনে শিল্পীদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্দেশে তিনি বলেন, কৃষক কার্ড বা ফ্যামিলি কার্ডের আদলে শিল্পীদের জন্যও একটি ‘আর্টিস্ট ফ্যাসিলিটিজ কার্ড’ চালু করা প্রয়োজন। এতে শিল্পীরা প্রয়োজনীয় সরকারি সুযোগ-সুবিধা ও সহায়তা সহজে পেতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর চলচ্চিত্রশিল্পের উন্নয়ন, শিল্পীদের কল্যাণ এবং হারিয়ে যাওয়া দর্শকদের আবারও প্রেক্ষাগৃহমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন জাতীয় চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু।

সর্বশেষ