• ২০২৬ নভেম্বর ১৬, সোমবার, ১৪৩৩ অগ্রহায়ণ ২
  • সর্বশেষ আপডেট : ০৬:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা, স্কুলকর্মীর ৮ বছরের কারাদণ্ড।

  • প্রকাশিত ০৬:১১ অপরাহ্ন সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা, স্কুলকর্মীর ৮ বছরের কারাদণ্ড।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা, স্কুলকর্মীর ৮ বছরের কারাদণ্ড।* 


 *উপশিরোনাম:* বিদ্যালয়ের ছাদে শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে স্কুলের দপ্তরির ৮ বছরের কারাদণ্ড, জরিমানা ৫০ হাজার টাকা।

চাঁপাইনবাবগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অপরাধে মাসুদ রানা নামে এক ব্যক্তিকে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মইনুল হাসান ইউসুফ রনি এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাট কাশিয়াবাড়ি গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে। ঘটনার সময় তিনি কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল হক দোলন জানান, ২০২৪ সালের ৪ জানুয়ারি বিদ্যালয়ের ছাদে চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন মাসুদ রানা। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা শিশুটিকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন। পরে তদন্ত শেষে একই বছরের ৩১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সোহেল রানা মাসুদ রানাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন।

সর্বশেষ