• ২০২৬ Jul ১৭, শুক্রবার, ১৪৩৩ শ্রাবণ ২
  • সর্বশেষ আপডেট : ১০:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মিরপুর দক্ষিণ থানা জামায়াতের উদ্যোগে সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত ১০:০৭ অপরাহ্ন শুক্রবার, Jul ১৭, ২০২৬
মিরপুর দক্ষিণ থানা জামায়াতের উদ্যোগে সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত
File
সাবিক ওমর সবুজ ঢাকা থেকে..

মিরপুর দক্ষিণ থানা জামায়াতের উদ্যোগে সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত


বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর দক্ষিণ থানার প্রচার ও মিডিয়া বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে মিরপুর দক্ষিণ থানা কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন থানা প্রচার ও মিডিয়া সম্পাদক শাহাবুল আলম। কর্মশালাটি পরিচালনা করেন সংবাদ বুলেটিনের সহ-সম্পাদক সাবিক ওমর সবুজ।

কর্মশালায় মিরপুর দক্ষিণ থানার ১০ জন ডেলিগেট অংশগ্রহণ করেন। এতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সংবাদ লেখার মৌলিক কৌশল, তথ্য সংগ্রহ ও যাচাই, গণমাধ্যমে তথ্য উপস্থাপন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার কৌশল এবং বর্তমান প্রেক্ষাপটে প্রচার ও মিডিয়া কার্যক্রমের বিভিন্ন চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে শাহাবুল আলম বলেন,সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল, দক্ষ ও নীতিনিষ্ঠ প্রচারকর্মী গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।

কর্মশালায় অংশগ্রহণকারী ডেলিগেটরা সংবাদ লেখার মৌলিক ধারণা, ৫W ও ১H-এর ব্যবহার, তথ্যসূত্র যাচাই এবং কার্যকর সংবাদ উপস্থাপনার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন। শেষে ভবিষ্যতে আরও প্রশিক্ষণমূলক কর্মশালার আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ