• ২০২৬ Jul ২৭, সোমবার, ১৪৩৩ শ্রাবণ ১১
  • সর্বশেষ আপডেট : ০১:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

চাঞ্চল্যকর গবেষণা: বাজারের ৭৬ শতাংশ টুথপেস্টে মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক

  • প্রকাশিত ০২:০৭ পূর্বাহ্ন সোমবার, Jul ২৭, ২০২৬
চাঞ্চল্যকর গবেষণা: বাজারের ৭৬ শতাংশ টুথপেস্টে মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক
File
মোঃ সেলিম মিয়া বিশেষ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

চাঞ্চল্যকর গবেষণা: বাজারের ৭৬ শতাংশ টুথপেস্টে মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক


দৈনন্দিন জীবনের অন্যতম অপরিহার্য পণ্য টুথপেস্ট নিয়েই উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। দেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষা করা প্রতি চারটি টুথপেস্টের মধ্যে প্রায় তিনটিতেই রয়েছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা।

পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও) পরিচালিত গবেষণায় ১৯টি ব্র্যান্ডের মোট ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬টি নমুনায়, অর্থাৎ প্রায় ৭৬.৫ শতাংশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাজধানীতে ইএসডিওর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘মাইক্রোপ্লাস্টিক ইন টুথপেস্ট’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

গবেষণা অনুযায়ী, বাংলাদেশে উৎপাদিত ২৫টি নমুনার মধ্যে ২২টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এছাড়া ভিয়েতনাম থেকে আমদানি করা দুটি নমুনার দুটিতেই এ কণার উপস্থিতি মিলেছে। থাইল্যান্ডের দুটি নমুনার একটিতে এবং ভারতের পাঁচটি নমুনার একটিতেও একই ধরনের কণা শনাক্ত হয়েছে।

ইএসডিও জানায়, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এক বছর ধরে এ গবেষণা পরিচালিত হয়। এ সময় দেশের বিভিন্ন সুপারশপ, খুচরা বিক্রয়কেন্দ্র ও পাইকারি বাজার থেকে দেশীয় এবং আমদানিকৃত টুথপেস্ট সংগ্রহ করা হয়। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি (ইএইচই) ল্যাবরেটরিতে নমুনাগুলোর পরীক্ষাগার বিশ্লেষণ সম্পন্ন করা হয়।

গবেষণার অংশ হিসেবে দেশজুড়ে ২ হাজার ৭৬০ জন ভোক্তার ওপর একটি জরিপও পরিচালনা করা হয়, যেখানে টুথপেস্ট ব্যবহারের ধরণ, সচেতনতা এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়।

বিশেষজ্ঞদের মতে, মাইক্রোপ্লাস্টিক পরিবেশের পাশাপাশি মানবস্বাস্থ্যের জন্যও দীর্ঘমেয়াদে উদ্বেগের কারণ হতে পারে। তাই টুথপেস্টসহ দৈনন্দিন ব্যবহার্য পণ্যে এ ধরনের উপাদানের ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা ও নিয়মিত মান পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

সর্বশেষ