• ২০২৬ Jul ২৮, মঙ্গলবার, ১৪৩৩ শ্রাবণ ১২
  • সর্বশেষ আপডেট : ০৪:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

একাদশ সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা ৩২ সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসর

  • প্রকাশিত ০৪:০৭ পূর্বাহ্ন মঙ্গলবার, Jul ২৮, ২০২৬
একাদশ সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা ৩২ সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসর
File
মোঃ সেলিম মিয়া বিশেষ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

একাদশ সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা ৩২ সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসর


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২৭ জুলাই) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরে পাঠানো কর্মকর্তারা বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন। তাঁদের প্রত্যেকের সরকারি চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইন অনুযায়ী, কোনো সরকারি কর্মচারীর চাকরির ২৫ বছর পূর্ণ হলে সরকার প্রয়োজন মনে করলে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। তবে অবসরে যাওয়া কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী সব ধরনের অবসর-সংক্রান্ত আর্থিক সুবিধা ও প্রাপ্য অধিকার ভোগ করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন সময়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছিল। সে সময় অবসরে পাঠানো এসব কর্মকর্তা দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পদাধিকারবলে সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তার দায়িত্বও পালন করেছিলেন।

সর্বশেষ