• ২০২৬ Jul ৩০, বৃহস্পতিবার, ১৪৩৩ শ্রাবণ ১৪
  • সর্বশেষ আপডেট : ১২:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সাংবাদিক কাজি রেজাউল করিম রেজার বড় ভাই কাজি ফরহাদ মিয়া স্বাধীনের দাফন সম্পন্ন

  • প্রকাশিত ১২:০৭ পূর্বাহ্ন বৃহস্পতিবার, Jul ৩০, ২০২৬
সাংবাদিক কাজি রেজাউল করিম রেজার বড় ভাই কাজি ফরহাদ মিয়া স্বাধীনের দাফন সম্পন্ন
File
মোঃ তাজিদুল ইসলাম, সুনামগঞ্জ

সাংবাদিক কাজি রেজাউল করিম রেজার বড় ভাই কাজি ফরহাদ মিয়া স্বাধীনের দাফন সম্পন্ন


সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাংবাদিক কাজি রেজাউল করিম রেজার বড় ভাই কাজি ফরহাদ মিয়া-স্বাধীন (৫৪)-এর দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বেলা সোয়া ২টায় দোয়ারাবাজার উপজেলার প্রতাপপুর গ্রামের শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন তাঁর বড় ছেলে কাজী ইমদাদ সিদ্দিকী। পরে প্রতাপপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হালিম মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

জানাজার আগে স্কুলশিক্ষক মাওলানা জাকির হোসেনের সঞ্চালনায় স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য দেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মামুনুর রশিদ, এইচ এম আব্দুল বাছিত, মাওলানা ফেরদৌস আহমদ, সফিকুল ইসলাম তালুকদার বাবুল, সালিশ ব্যক্তিত্ব কাজি সাইফুল ইসলাম শামীম, মুফতি আব্দুস সালাম এবং পরিবারের পক্ষে মরহুমের ছোট ভাই সাংবাদিক কাজি রেজাউল করিম রেজা।

জানাজায় প্রতাপপুর কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি কাজি আবুল ফজল, সাবেক সেক্রেটারি সালাহ উদ্দিন তালুকদার নানু, ইউপি সদস্য মফিজুর রহমান তালুকদার, সুনুর আলী তালুকদার, কাজি এখলাছুর রহমান, কাজি আজিজুর রহমান, কাজি আহমদ আলী, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আজিজুল হক মিন্টু, মৌলভি হারুনুর রশিদ, কাজি রাহিম ইসলাম মিছলু, মাওলানা জাহাঙ্গীর আলম, আনোয়ার উদ্দিন, সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মাওলানা ফারুক আহমদ, মাওলানা মোবাশ্বির আলী, মাওলানা নোমান খান, মৌলভী সফিকুল ইসলাম, এইচ এম কামাল, কাজি শাহজাহান মিয়া, আব্দুস শহিদ, কাজি নরজ মিয়া, কাজি নানু মিয়া, কাজি মনা মিয়া, ফারুক আহমদ তালুকদার, নুর উদ্দিন তালুকদার, নুরুল ইসলাম তালুকদার, গিয়াস উদ্দিন তালুকদার, কাজি মকবুল মিয়া, কাজি আজিজুল ইসলাম সাজু, হাফেজ দেলোয়ার হোসেন, আকল মিয়া, সামছুল ইসলাম সুমন, কাজি আফসর উদ্দিন মিছলুসহ বিপুলসংখ্যক মুসল্লি, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কাজি ফরহাদ মিয়া-স্বাধীন বুধবার ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, এক নাতনি, মা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু ও গুণগ্রাহী রেখে গেছেন।

সর্বশেষ