• ২০২৬ Jul ৩০, বৃহস্পতিবার, ১৪৩৩ শ্রাবণ ১৫
  • সর্বশেষ আপডেট : ০১:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

হামলার অভিযোগে ১১ জনের নাম উল্লেখ করে পুলিশের দ্বারস্থ এনসিপি, হবিগঞ্জ ছাড়লেন নাহিদ-হাসনাত

  • প্রকাশিত ০১:০৭ অপরাহ্ন বৃহস্পতিবার, Jul ৩০, ২০২৬
হামলার অভিযোগে ১১ জনের নাম উল্লেখ করে পুলিশের দ্বারস্থ এনসিপি, হবিগঞ্জ ছাড়লেন নাহিদ-হাসনাত
Time Bangla news
মোঃ সেলিম মিয়া বিশেষ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

হামলার অভিযোগে ১১ জনের নাম উল্লেখ করে পুলিশের দ্বারস্থ এনসিপি, হবিগঞ্জ ছাড়লেন নাহিদ-হাসনাত


হবিগঞ্জে জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে হামলার অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও প্রায় ১০০ জনকে অজ্ঞাত আসামি করে জেলা পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জের কামাইছড়া পুলিশ ক্যাম্পে জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে দলটির নেতারা অভিযোগপত্র জমা দেন। পরে সেখান থেকে তারা মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রেস সেক্রেটারি নুর হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, দলের পক্ষ থেকে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগে প্রধান অভিযুক্ত হিসেবে জেলা ছাত্রদলের সভাপতির নাম উল্লেখ করা হয়েছে।

হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ তারেক মাহমুদ অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, এনসিপির দেওয়া অভিযোগটি প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এনসিপি নেতাদের যাত্রাপথে একাধিক স্থানে পুলিশি বাধার অভিযোগ ওঠে। এ বিষয়ে পুলিশ সুপার জানান, এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং ১৪৪ ধারা জারি থাকায় জননিরাপত্তার কথা বিবেচনা করে কিছু স্থানে তাদের চলাচলে নিয়ন্ত্রিত ব্যবস্থা নেওয়া হয়েছিল।

এর আগে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জে প্রবেশের পথে অন্তত তিনটি স্থানে পুলিশি বাধার মুখে পড়ে এনসিপির বহর। পরে হবিগঞ্জের মিরপুর এলাকায় পৌঁছালে আবারও গাড়িবহর আটকে দেওয়া হয়। একপর্যায়ে নাহিদ ইসলামের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা সেখানে অবস্থান নেন।

পরবর্তীতে রাতে পুলিশ ক্যাম্পে গিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের সিনিয়র নেতারা। অভিযোগ দাখিল শেষে তারা মৌলভীবাজারের উদ্দেশে রওনা দেন।

সর্বশেষ