চাঁদপুর সদরে ২১ লাখ ৬০ হাজার টাকার সঞ্চয়ের চেক বিতরণ করেলেন এমপি
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)- চাঁদপুর সদর চাঁদপুরের উদ্যোগে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচিতে নিয়োজিত দুস্থ ও অসহায় নারীকর্মীদের তিন বছরের সঞ্চিত অর্থের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
অনুষ্ঠানে সদর উপজেলার দুটি ইউনিয়নের মোট ২০ জন নারী কর্মীর প্রত্যেকের হাতে ১ লাখ ৮ হাজার টাকা করে সর্বমোট ২১ লাখ ৬০ হাজার টাকার সঞ্চয়ের চেক তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “সরকার শুধু অবকাঠামো উন্নয়নই করছে না, বরং সমাজের প্রান্তিক ও অসহায় নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেও নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এলজিইডির সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং সঞ্চয়ের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নিরাপদ করার একটি সফল উদ্যোগ। এই অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে প্রত্যেক নারী যেন নিজেদের ।
মতামত দিন