• ২০২৬ অগাস্ট ০২, রবিবার, ১৪৩৩ শ্রাবণ ১৭
  • সর্বশেষ আপডেট : ০২:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

অনলাইনে অশ্লীল ভিডিও প্রচার, নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ

  • প্রকাশিত ০২:০৮ পূর্বাহ্ন রবিবার, অগাস্ট ০২, ২০২৬
অনলাইনে অশ্লীল ভিডিও প্রচার, নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ
টাইম বাংলা নিউজ
রুহুল আমিন - দিনাজপুর জেলা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অনলাইনে অশ্লীল ভিডিও ধারণ ও প্রচারের অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল ফোন এবং বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শনিবার গোবিন্দগঞ্জ পৌরসভার হীরকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের মামুনী আক্তার, গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর হাজীপাড়া এলাকার রাকিবুল হাসান রাকিব, সাদুল্লাপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের রেজেনা খাতুন সাথী এবং সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের মামুন অর রশিদ।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে এর আগেও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তারা হীরকপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে অশ্লীল ভিডিও ধারণ, অনলাইনে প্রচার এবং অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল ফোনসহ পর্নোগ্রাফি তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আসহান হাবীব সরকার বলেন, গ্রেফতার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ