• ২০২৬ অগাস্ট ০২, রবিবার, ১৪৩৩ শ্রাবণ ১৭
  • সর্বশেষ আপডেট : ০২:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

গ্যাসের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি, গুজবে কান না দেওয়ার আহ্বান পেট্রোবাংলার

  • প্রকাশিত ০২:০৮ পূর্বাহ্ন রবিবার, অগাস্ট ০২, ২০২৬
গ্যাসের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি, গুজবে কান না দেওয়ার আহ্বান পেট্রোবাংলার
Time Bangla news
মোঃ সেলিম মিয়া বিশেষ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

গ্যাসের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি, গুজবে কান না দেওয়ার আহ্বান পেট্রোবাংলার


গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা। সংস্থাটি জানিয়েছে, বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই।

শনিবার এক বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদ জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। এ কারণে প্রতিষ্ঠানটি স্পষ্টভাবে জানাচ্ছে, এই মুহূর্তে গ্যাসের দাম সমন্বয়ের কোনো উদ্যোগ সরকারের বিবেচনায় নেই।

পেট্রোবাংলা আরও বলেছে, ভবিষ্যতে গ্যাসের মূল্য সমন্বয় সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা প্রচলিত নিয়ম ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে জনগণকে জানানো হবে। তাই ভিত্তিহীন গুজব বা অসমর্থিত তথ্যের ওপর নির্ভর না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, দেশীয় গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন কমে যাওয়ায় চাহিদা মেটাতে বাংলাদেশকে ক্রমেই আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)-এর ওপর নির্ভর করতে হচ্ছে। এতে জ্বালানি খাতে ব্যয় ও সরকারি ভর্তুকির চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এদিকে এলএনজি সরবরাহে বিঘ্ন, গ্যাস সংকট এবং জ্বালানি খাতের আর্থিক চাপ নিয়ে সাম্প্রতিক আলোচনার মধ্যেই গ্যাসের দাম বাড়তে পারে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এসব গুঞ্জনের পরিপ্রেক্ষিতে পেট্রোবাংলার সর্বশেষ ব্যাখ্যায় স্পষ্ট করা হয়েছে যে, বর্তমানে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই।

সর্বশেষ