ঢাকা: শেয়ার বাগান লিঃ সম্মিলিত লিচু বাগান প্রকল্পের উদ্যোগে রাজধানী কাওরানবাজার স্টার হোটেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সন্ধ্যা ৭টা । সভায় প্রকল্পের সম্ভাবনা, কৃষিভিত্তিক বিনিয়োগ, জমির মালিকানা ও লিচু বাগান ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় ম্যানেজিং ডিরেক্টর সাখাওয়াত হোসেন বলেন, পরিকল্পিতভাবে আধুনিক কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে লিচু বাগান গড়ে তুলে কৃষি খাতে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করা সম্ভব। একই সঙ্গে প্রকল্পের মাধ্যমে জমির সর্বোচ্চ ব্যবহার এবং দীর্ঘমেয়াদি আয়ের সম্ভাবনা তৈরির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় আরো বক্তব্য রাখেন উদ্যোক্তা সাইদুজ্জামান সেলিম, উদ্যোক্তা মো. শোয়েব, উদ্যোক্তা মাহাবুব আলম, জনাব শিমুল, হাফেজ শহিদুল ইসলাম নদবি , জমির মালিক রুহুল আমীন এবং প্রধান অতিথি সাবেক বিশ্বব্যাংক কনসালটেন্ট ও কৃষিবিদ মো. গোলাম মোস্তফা।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. গোলাম মোস্তফা কৃষিভিত্তিক প্রকল্প বাস্তবায়নে পরিকল্পিত ব্যবস্থাপনা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন।
উদ্যোক্তা মোঃ শোয়েব জানান, লিচু বাগান প্রকল্পকে একটি আধুনিক ও পরিকল্পিত কৃষি উদ্যোগ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও প্রশ্ন তুলে ধরেন।
#হ্যাশট্যাগ
#শেয়ারবাগান #লিচুবাগান #লিচুবাগানপ্রকল্প #কৃষিভিত্তিকবিনিয়োগ #কৃষি #কৃষিউদ্যোগ #আলোচনাসভা #সাইদুজ্জামানসেলিম #গোলামমোস্তফা #কৃষিবিদ #বাংলাদেশ #কৃষিরউন্নয়ন
মতামত দিন