• ২০২৬ অগাস্ট ১২, বুধবার, ১৪৩৩ শ্রাবণ ২৭
  • সর্বশেষ আপডেট : ১২:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নবাবগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৮০ হাজার টাকার জাল

  • প্রকাশিত ১২:০৮ পূর্বাহ্ন বুধবার, অগাস্ট ১২, ২০২৬
নবাবগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৮০ হাজার টাকার জাল
টাইম বাংলা নিউজ
রুহুল আমিন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে দেশীয় মাছ ও মৎস্যসম্পদ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার লালঘাট ব্রিজসংলগ্ন নদীর এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য দপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নদী থেকে ১৪টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়।

পরে জব্দ করা জালগুলো উপজেলা চত্বরে নিয়ে আসা হয়। সেখানে জনসাধারণের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে জালগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক মিয়ার নেতৃত্বে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়।

মৎস্য দপ্তর জানায়, চায়না দুয়ারী জালে মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী ও ছোট মাছের পোনা আটকা পড়ে। এতে দেশীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে।

উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, দেশীয় মৎস্যসম্পদ ও জলজ পরিবেশ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ