ঢাকা: বাংলাদেশ স্বাধীন সাংবাদিক পরিষদের পক্ষ থেকে বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী মরহুমা শহীদ বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশের গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতাসহ সামগ্রিক গণতান্ত্রিক অগ্রযাত্রায় মরহুমা নেত্রীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর সুযোগ্য নেতৃত্ব ও দিকনির্দেশনায় দেশের বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছিল।
বাংলাদেশ স্বাধীন সাংবাদিক পরিষদ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে।
নিবেদক: কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ স্বাধীন সাংবাদিক পরিষদ (BIJC)
মতামত দিন