• ২০২৬ সেপ্টেম্বর ২৬, শনিবার, ১৪৩৩ আশ্বিন ১১
  • সর্বশেষ আপডেট : ০৩:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সাইবার অপরাধের লাগাম টানতে পুলিশের নতুন ইউনিট

  • প্রকাশিত ০৩:০৯ অপরাহ্ন শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
সাইবার অপরাধের লাগাম টানতে পুলিশের নতুন ইউনিট
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

*সাইবার অপরাধের লাগাম টানতে পুলিশের নতুন ইউনিট 


 *উপশিরোনাম:* মেট্রো, বিভাগ ও জেলায় শাখা; থানায় আধুনিক সরঞ্জাম, কেন্দ্রে বড় ফরেনসিক ল্যাব।


২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের কাঠামোতে আসছে নতুন পরিবর্তন। আগামী সপ্তাহেই পৃথক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ইউনিটের অধীনে মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়ে শাখা থাকবে। থানাতেও থাকবে সাইবার অপরাধ শনাক্ত ও তদন্তের জন্য আধুনিক প্রযুক্তিগত সরঞ্জাম।


শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে পুলিশ সপ্তাহ ২০২৬-এর ‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন ।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামী সপ্তাহে একটা আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে।’ এ ইউনিটের নেতৃত্বে পুলিশ সদরদপ্তরে অতিরিক্ত আইজিপির পদ সৃষ্টির প্রয়োজন হলে তা করা হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়ে সাইবার সিকিউরিটি ইউনিটের শাখা থাকবে। থানা ও জেলা পর্যায়েও সাইবার অপরাধ মোকাবিলায় আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হবে। বড় আকারের ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা থাকবে পুলিশ সদরদপ্তর ও বিভাগীয় পর্যায়ে।

তিনি বলেন, সাইবার অপরাধ মোকাবিলায় প্রয়োজনীয় অবকাঠামো তৈরির জন্য কয়েক সপ্তাহ আগেই প্রকল্প প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। যেসব ঘটনা জটিল ও বিশেষায়িত বিশ্লেষণের প্রয়োজন হবে, সেগুলো কেন্দ্রীয় পর্যায়ে পাঠানো হবে। আর যেসব অপরাধের বিশ্লেষণ থানা, জেলা বা বিভাগীয় পর্যায়েই সম্ভব, সেগুলো সেখানেই সম্পন্ন করা হবে।

সাইবার অপরাধের বিস্তার তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার স্পেসকে ব্যবহার করে সংঘটিত অপরাধ এখন আধুনিক অপরাধপ্রবণতার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়ে উঠেছে। কোনো কোনো দেশে মোট অপরাধের ৪৪ শতাংশ পর্যন্ত সাইবার বা স্ক্যামভিত্তিক হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

তনি বলেন, সাইবার স্পেস ব্যবহার করে অপরাধের ধরন ও পরিধি দ্রুত বদলাচ্ছে। ফলে এ ধরনের অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানো এবং আধুনিক প্রযুক্তি ও ফরেনসিক সুবিধা নিশ্চিত করা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

নতুন ইউনিট গঠনের মাধ্যমে সাইবার অপরাধের তদন্ত, প্রযুক্তিগত বিশ্লেষণ ও ফরেনসিক সহায়তা আরও সমন্বিতভাবে পরিচালনার কাঠামো তৈরি হবে বলে অনুষ্ঠানে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ