• ২০২৬ নভেম্বর ১৬, সোমবার, ১৪৩৩ অগ্রহায়ণ ২
  • সর্বশেষ আপডেট : ০৬:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

হবিরবাড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহাগ, চলছে ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ

  • প্রকাশিত ০৬:১১ অপরাহ্ন সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
হবিরবাড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহাগ, চলছে ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ
Time Bangla news
ইমন সরকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি

হবিরবাড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহাগ, চলছে ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ


ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত গণসংযোগ ও মতবিনিময় করছেন আব্দুল্লাহ বিন মনির সোহাগ। এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাঁদের সমস্যা, প্রত্যাশা ও মতামত জানার পাশাপাশি নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন তিনি।

এরই ধারাবাহিকতায় রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আওলাতলী এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন সোহাগ। এ উপলক্ষে আওলাতলী মধ্যপাড়া জামে মসজিদসংলগ্ন মাঠে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ বিন মনির সোহাগ।

 বিএনপি নেতা হাজী মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং ময়মনসিংহ জেলা ওলামা দলের সাবেক সদস্য ও বিএনপি নেতা আবুল হোসেন মাস্টারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন তরুণ বিএনপি নেতা আলী আকবর সরকার, ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য ইলিয়াস আহমেদ ও যুবদল নেতা আব্দুস সোবহান মণ্ডল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ গাজী, শ্রমিক দল নেতা জালাল উদ্দীন বাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আব্দুল্লাহ বিন মনির সোহাগ বলেন, “আমি নির্বাচনে নতুন মানুষ, আমার বয়সও তুলনামূলক কম। আপনাদের সেবা করার প্রত্যাশা নিয়েই আপনাদের কাছে এসেছি। আপনাদের সেবক হিসেবে পাশে থাকতে চাই। সুখে-দুঃখে এলাকার মানুষের পাশে থেকে কাজ করাই আমার লক্ষ্য।

তিনি বলেন, হবিরবাড়ী ইউনিয়নের অনেক মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত এবং বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাঁদের সমস্যা চিহ্নিত করে অধিকার ও প্রত্যাশা পূরণে কাজ করতে চাই।

নিজের রাজনৈতিক নেতৃত্বের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব ফখর উদ্দিন আহমেদ বাচ্চু সাহেবের নেতৃত্বে সবাইকে সঙ্গে নিয়ে হবিরবাড়ী ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। এমন একটি ইউনিয়ন প্রতিষ্ঠা করতে চান, যেখানে মাদক, চাঁদাবাজি ও অযথা হয়রানির কোনো স্থান থাকবে না। একটি মাদকমুক্ত, চাঁদামুক্ত ও ঝামেলামুক্ত হবিরবাড়ী গড়ে তোলাই তাঁর স্বপ্ন।

তিনি আরও বলেন, এলাকার মানুষের ভালোবাসা, সহযোগিতা ও পরামর্শ নিয়ে সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চান।”

স্থানীয়দের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের মাধ্যমে তাঁদের প্রত্যাশা ও সমস্যার কথা শুনে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।ল

সর্বশেষ