• ২০২৬ অক্টোবর ০১, বৃহস্পতিবার, ১৪৩৩ আশ্বিন ১৬
  • সর্বশেষ আপডেট : ১০:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মাগুরায় ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা

  • প্রকাশিত ০৭:১০ পূর্বাহ্ন বৃহস্পতিবার, অক্টোবর ০১, ২০২৬
মাগুরায় ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা বুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম

মাগুরায় ২৩৫ ইউনিটের জন্য ৫০৬ কোটি টাকার সেই বিদ্যুৎ বিল হাতে গ্রাহক। ছবি: সংগৃহীত

মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলে ২৩৫ ইউনিটের জন্য ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা বিল এসেছে।

জানা গেছে, গত ৮ আগস্ট মিটারের রিডিং ছিল ১৬০ ইউনিট। এরপর ৮ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়ায় ৩৯৫ ইউনিটে। অর্থাৎ এক মাসে ব্যবহার হয়েছে ২৩৫ ইউনিট। স্বাভাবিক হিসাবে এ পরিমাণ বিদ্যুৎ ব্যবহারের বিল হওয়ার কথা প্রায় ১ হাজার ৯৬৩ টাকা।

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মহিতুল ইসলাম জানান, মিটার পরিবর্তনের সময় সিল নম্বরের একটি ডিজিট ভুল করে ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং হওয়ায় এমন অস্বাভাবিক বিল তৈরি হয়েছে।

বিলটি সংশোধনের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সর্বশেষ