• ২০২৬ অক্টোবর ০১, বৃহস্পতিবার, ১৪৩৩ আশ্বিন ১৫
  • সর্বশেষ আপডেট : ১০:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মাত্রাইয়ে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের সমর্থনে ৫০০ মোটরসাইকেলের শোডাউন

  • প্রকাশিত ১২:১০ পূর্বাহ্ন বৃহস্পতিবার, অক্টোবর ০১, ২০২৬
মাত্রাইয়ে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের সমর্থনে ৫০০ মোটরসাইকেলের শোডাউন
Time Bangla news
স্টাফ রিপোর্টার আব্দুর রহিম

মাত্রাইয়ে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের সমর্থনে ৫০০ মোটরসাইকেলের শোডাউন

জয়পুরহাটের কালাই উপজেলার ১নং মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ ইয়াকুব আলী মন্ডলের সমর্থনে প্রায় ৫০০ মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ইয়াকুব আলী মন্ডলের নেতৃত্বে এ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

মোটরসাইকেলের বহরটি মাত্রাই ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পরে মোটরসাইকেল শোডাউনটি বিয়ালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে প্রার্থী, নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

শোডাউন শেষে স্থানীয় নেতাকর্মীরা বিয়ালা বাজারে একত্রিত হন। সেখানে পারস্পরিক কুশল বিনিময় ও মতবিনিময়ের পাশাপাশি খাবারের আয়োজন করা হয়।

সর্বশেষ