• ২০২৬ অক্টোবর ০১, বৃহস্পতিবার, ১৪৩৩ আশ্বিন ১৬
  • সর্বশেষ আপডেট : ০৫:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ঢাকা উত্তরের ৩ নেতার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিলো বিএনপি,

  • প্রকাশিত ০৫:১০ অপরাহ্ন বৃহস্পতিবার, অক্টোবর ০১, ২০২৬
ঢাকা উত্তরের ৩ নেতার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিলো বিএনপি,
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা বুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


অনৈতিক কর্মকাণ্ড ও সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির শাহআলী থানা শাখার যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুভ্র।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, অনৈতিক কর্মকাণ্ড ও সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বহিষ্কারের বিষয়ে বিস্তারিত কারণ বা অভিযোগের সুনির্দিষ্ট বিবরণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

উল্লেখ্য, একই দিন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিও বাতিল করে কেন্দ্রীয় নেতৃত্ব।


সর্বশেষ