• ২০২৬ নভেম্বর ১৭, মঙ্গলবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৩
  • সর্বশেষ আপডেট : ০৭:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর সফল করতে জেলা প্রশাসনের উচ্চপর্যায়ের সভা

  • প্রকাশিত ০৭:১১ অপরাহ্ন মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর সফল করতে জেলা প্রশাসনের উচ্চপর্যায়ের সভা
Time Bangla news
তিতাস আহম্মেদ কুষ্টিয়া

প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর সফল করতে জেলা প্রশাসনের উচ্চপর্যায়ের সভা 

আগামী ৩০ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য কুষ্টিয়া জেলা সফর সফল ও উৎসবমুখর করে তুলতে এবং সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে উচ্চপর্যায়ের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান।

কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন ও জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ।

​সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য দেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর, সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদ হাসান এবং যমুনা টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি রুহুল আমিন বাবু। এ ছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও সভায় মতামত তুলে ধরেন।

​সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর জেলাবাসীর জন্য অত্যন্ত গৌরবের ও একটি ঐতিহাসিক ঘটনা। এ সফরকে ঘিরে ইতোমধ্যে কুষ্টিয়াবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সফরের সব কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা।


​প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধানমন্ত্রীর আসন্ন সফর সর্বাঙ্গীণভাবে সফল করতে উপস্থিত সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

সর্বশেষ