• ২০২৬ নভেম্বর ১৭, মঙ্গলবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৩
  • সর্বশেষ আপডেট : ০৭:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেটের বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

  • প্রকাশিত ০৭:১১ অপরাহ্ন মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
সিলেটের বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
Time Bangla news
জসীমউদ্দীন ক্রাইম রিপোর্টার গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি

সিলেটের বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক


সিলেট থেকে জসিম উদ্দিন  :  সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তের বাংলাদেশের অভ্যন্তর থেকে অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৭ নভেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে অবৈধভাবে প্রবেশ করলে তাঁকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে বিছনাকান্দি সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ এক বিএসএফ সদস্যের উপস্থিতি দেখতে পান সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন বিছনাকান্দি বর্ডার আউট পোস্টের (বিওপি) নিয়মিত টহল দলের সদস্যরা। পরে তাকে আন্তর্জাতিক সীমান্ত রক্ষা আইন অমান্য করায় তাঁকে আটক করা হয়। এরপর তাঁকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে বিজিবির হেফাজতে রাখা হয়। এ ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান , বিছনাকান্দি বিওপির টহল দল সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অব্যন্তর থেকে অস্ত্রসহ এক বিএসএফ সদস্যকে আটক করে বিওপিতে নিয়ে আসা হয়েছে। বিষয়টি বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা বৈঠক চলছে,  বিএসএফ সদস্যকে হস্তান্তরের বিষয়ে দুই দেশের উচ্চ পর্যায়ে আলাপ চলমান রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে। তবে বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ