• ২০২৬ অক্টোবর ০১, বৃহস্পতিবার, ১৪৩৩ আশ্বিন ১৬
  • সর্বশেষ আপডেট : ০৫:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জেলে বসেই ভাঙা বাড়ি মেরামত করাচ্ছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক !

  • প্রকাশিত ০৭:১০ অপরাহ্ন বৃহস্পতিবার, অক্টোবর ০১, ২০২৬
জেলে বসেই ভাঙা বাড়ি মেরামত করাচ্ছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক !
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা বুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


জেলে বসেই ভাঙা বাড়ি মেরামত করাচ্ছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক !

প্রকাশিত:- ৮:২০, ০১ অক্টোবর  ২০২৬

দুই বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এর মধ্যে রাজধানীর বনানীতে তার পৈতৃক বাড়িতে সংস্কারকাজ চলছে বলে দাবি করেছেন স্থানীয়রা। সম্প্রতি বাড়িটির বাইরে নির্মাণসামগ্রী দেখা গেছে এবং ভেতরেও সংস্কারকাজ চলার চিত্র পাওয়া গেছে। তবে কার উদ্যোগে ও কী উদ্দেশ্যে বাড়িটি সংস্কার করা হচ্ছে, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

রাজধানীর অভিজাত এলাকা বনানীর ১২ নম্বর রোডে আনিসুল হকের বাবা সিরাজুল হকের দোতলা বাড়িটি অবস্থিত। ২০২৪ সালের ৫ আগস্টের পর বাড়িটিতে ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর দীর্ঘ সময় বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল বলে স্থানীয়রা জানান।

তবে গত এক মাসে বাড়িটির চিত্র বদলেছে। বাড়ির বাইরে নির্মাণসামগ্রী রাখা হয়েছে। পাশাপাশি কিছু নতুন মানুষের যাতায়াতও দেখা গেছে। বাড়ির ভেতরের বিভিন্ন কক্ষ ও সিঁড়ির অংশে সংস্কার ও আধুনিকায়নের কাজ করা হয়েছে বলে জানা গেছে।

বাড়িটির কেয়ারটেকার খায়রুল বাশার দাবি করেন, বিদেশে থাকা আনিসুল হকের ভাগনে সৌরভের ঘনিষ্ঠ আইনজীবী আসিফ রহমানের মাধ্যমে সংস্কারকাজ চলছে। সংস্কার শেষে সেখানে আইনজীবীদের চেম্বার করার কথা রয়েছে বলেও তিনি জানান।

সর্বশেষ