গোয়াইনঘাট সীমান্ত হতে অস্ত্র সহ কোটি টাকার পণ্য আটক করেছে বিজিবি
জসিম উদ্দিন ক্রাইম রিপোর্টার সিলেট : ভারতের মেঘালয়ের বিভিন্ন সীমান্ত অতিক্রম করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত পথ দিয়ে অবৈধ ভাবে প্রবেশের সময় বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় মদ, জিরা,কসমেটিকস, অস্ত্র সহ গুলি ও অন্যান মালামাল সহ প্রায় ১ কোটি ৭৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন পণ্য আটক করে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার প্রতাপপুর সীমান্ত এলাকায় এ অভিযান চালায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। ১ অক্টোবর দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৪৮ বিজিবি। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ অপারেশন দল সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩০০ বোতল ভারতীয় মদ, একটি ভারতীয় সিঙ্গেল ব্যারেল শটগান ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযানে মাদক ও অস্ত্রের পাশাপাশি বিপুল পরিমাণ ভারতীয় পণ্যও জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভারতীয় জিরা, গরু, সানগ্লাস, কসমেটিকস, কম্বল, বিড়ি, চকলেট, ফুচকা ও এনার্জি ড্রিংক। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও জব্দ করা হয় বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির দেয়া তথ্য অনুযায়ী, জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৭৩ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক, বিজিওএম বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান সর্বাত্মকভাবে চলমান তাকবে। জব্দ করা মালামালের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন