• ২০২৬ অক্টোবর ০২, শুক্রবার, ১৪৩৩ আশ্বিন ১৭
  • সর্বশেষ আপডেট : ০৭:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নির্ধারিত দামের বেশি দামে এলপিজি বিক্রি করলে ব্যবস্থা?

  • প্রকাশিত ০৭:১০ অপরাহ্ন শুক্রবার, অক্টোবর ০২, ২০২৬
নির্ধারিত দামের বেশি দামে এলপিজি বিক্রি করলে ব্যবস্থা?
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ ।

*নির্ধারিত দামের বেশি দামে এলপিজি বিক্রি করলে ব্যবস্থা ? 

দেশে এলপিজির পর্যাপ্ত মজুত ও সরবরাহ রয়েছে। তাই কৃত্রিম সংকট দেখিয়ে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি কিংবা অবৈধভাবে মজুত করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাজারে এলপিজির সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংগঠনের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

লোয়াবের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে এলপিজির সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক ও সন্তোষজনক। চাহিদার তুলনায় আমদানির পরিমাণও পর্যাপ্ত রয়েছে। গত সেপ্টেম্বর মাসে দেশে প্রায় ১ লাখ ৫৬ হাজার টন এবং আগস্টে ১ লাখ ৫৮ হাজার টন এলপিজি আমদানি হয়েছে।

সংগঠনটির দাবি, এ পরিমাণ সরবরাহের কারণে বাজারে কৃত্রিম সংকট তৈরির বাস্তব সুযোগ নেই। এরপরও কোনো অপারেটর, পরিবেশক, ডিলার বা খুচরা বিক্রেতা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের বেশি দামে সিলিন্ডার বিক্রি করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

একইভাবে নির্ধারিত নিয়মের বাইরে এলপিজি মজুত করলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে লোয়াব।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৮ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এলপিজির সরবরাহ ও বাজারমূল্য নিয়ে আলোচনা হয়। এরপর ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত অনলাইন সভায় জেলা প্রশাসকদের বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ এবং মনিটরিং জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

লোয়াব জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং এলপিজির বাজার স্থিতিশীল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে তারা সমন্বয় করে কাজ করবে।

সংগঠনটির পক্ষ থেকে ব্যবসায়ীদের বিইআরসি নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি এবং নিয়ম মেনে মজুত রাখার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ