• ২০২৬ অক্টোবর ১০, শনিবার, ১৪৩৩ আশ্বিন ২৫
  • সর্বশেষ আপডেট : ০৮:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জয়পুরহাটে শারদীয় দুর্গাপূজা উদযাপনে মতবিনিময় সভা, উপস্থিত ছিলেন তিন উপজেলার পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ

  • প্রকাশিত ০৮:১০ অপরাহ্ন শনিবার, অক্টোবর ১০, ২০২৬
জয়পুরহাটে শারদীয় দুর্গাপূজা উদযাপনে মতবিনিময় সভা, উপস্থিত ছিলেন তিন উপজেলার পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ
Time Bangla news
জয়পুরহাট জেলা প্রতিনিধি: রাম বাবু বর্মন

জয়পুরহাটে শারদীয় দুর্গাপূজা উদযাপনে মতবিনিময় সভা, উপস্থিত ছিলেন তিন উপজেলার পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ

জয়পুরহাটে শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ আব্দুল বারী।

সভায় কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।

মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উৎসবকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় দুর্গাপূজা নির্বিঘ্ন, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রশাসন, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ