• ২০২৬ অক্টোবর ২৪, শনিবার, ১৪৩৩ কার্তিক ৯
  • সর্বশেষ আপডেট : ০১:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

এআইয়ের প্রভাবে আগামী ২০ বছর বিশ্বে অস্থিরতা চলতে পারে: বিল গেটস

  • প্রকাশিত ০১:১০ অপরাহ্ন শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
এআইয়ের প্রভাবে আগামী ২০ বছর বিশ্বে অস্থিরতা চলতে পারে: বিল গেটস
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি


কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ আগামী দুই দশকে বিশ্ব অর্থনীতি ও সমাজে বড় ধরনের পরিবর্তন এবং অস্থিরতা তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর মতে, এআইয়ের বিস্তারে কর্মসংস্থানের ধরন বদলে যাবে এবং মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আসবে।

বৃহস্পতিবার প্রকাশিত ‘ডিকোডার’ পডকাস্টের এক বিশেষ সাক্ষাৎকারে গেটস বলেন, এআইনির্ভর অর্থনীতিতে কেউ বিপুলভাবে লাভবান হবেন, আবার কেউ চাকরি ও জীবিকার ক্ষেত্রে বড় ক্ষতির মুখে পড়তে পারেন। তাঁর ধারণা, এই রূপান্তরপর্ব প্রায় ২০ বছর স্থায়ী হতে পারে। তবে প্রযুক্তির অগ্রগতি ও নীতিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করে এ সময় কমবেশি হতে পারে।

গেটসের মতে, এআই ও মানবসদৃশ রোবটের উন্নতির ফলে ভবিষ্যতে নির্মাণ, কৃষি ও অস্ত্রোপচারের মতো কাজেও যন্ত্রের ব্যবহার বাড়বে। এতে পণ্য ও সেবার ঘাটতি কমতে পারে। তবে শিশুর যত্ন, সৃজনশীল শিল্পকলা ও খেলাধুলার মতো ক্ষেত্রে মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ থাকবে।

এআই স্বাস্থ্যসেবা ও কৃষিতে ব্যাপক সুফল আনতে পারে উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তির ঝুঁকি মোকাবিলায় সরকার ও সমাজ এখনো যথেষ্ট প্রস্তুত নয়। সম্ভাব্য সাইবার হামলা ও জীববৈজ্ঞানিক হুমকি ঠেকাতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা জরুরি। এ দায়িত্ব শুধু প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর ছেড়ে দেওয়া উচিত নয়।

গেটসের ভাষ্য, সবচেয়ে ইতিবাচক পরিস্থিতিতেও এআই মানবসভ্যতায় বড় ধরনের পরিবর্তন আনবে। তবে প্রযুক্তিটি মানুষের কল্যাণে ব্যবহৃত হবে কি না, তা নির্ভর করবে মানুষের সিদ্ধান্ত ও যথাযথ নীতিমালার ওপর।

সর্বশেষ