বাংলাদেশ ক্রিকেটে ম্যাচের আগে প্রশাসনিক পরিবর্তন বা বিতর্ককে নতুন কিছু মনে করেন না জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘটনা নিয়েও মন্তব্য এড়িয়ে গেছেন তিনি।
সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, “ম্যাচের আগে অস্থিরতা কি এই প্রথম?” আশরাফুলকে সরানোর সিদ্ধান্ত অন্যায্য কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা আমাকে করার মতো প্রশ্ন নয়।”
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে মিরপুরে শুরু হতে যাওয়া দুই ম্যাচের সিরিজকে সামনে রেখে পুরো দল একসঙ্গে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ না পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন সিমন্স। তবে তার বিশ্বাস, শেষ দুই দিনের অনুশীলনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মতে, দলের মনোযোগ মাঠের বাইরের আলোচনা নয়, বরং নিজেদের প্রস্তুতির দিকেই থাকা উচিত।
মতামত দিন