• ২০২৬ অক্টোবর ২৭, মঙ্গলবার, ১৪৩৩ কার্তিক ১২
  • সর্বশেষ আপডেট : ০৭:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে যানজট, কারখানায় ভাঙচুর।*

  • প্রকাশিত ০৭:১০ অপরাহ্ন মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে যানজট, কারখানায় ভাঙচুর।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে যানজট, কারখানায় ভাঙচুর।* 


 **উপশিরোনাম:* বেতন-বোনাস বাড়ানোর দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অচলাবস্থা।  

গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভে অচল হয়ে পড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একটি অংশ। শ্রমিকদের অবরোধে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী ও পথচারী। বিক্ষোভের একপর্যায়ে একটি পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মৌচাক এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি শুরু করে মহাসড়কে অবস্থান নেন। বেতন-ভাতা ও বোনাস বাড়ানোর দাবিতে তাঁরা বিক্ষোভ করতে থাকেন।

একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা স্থানীয় সাদমা টেক্সটাইল নামের একটি কারখানায় ভাঙচুর চালান। পরে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয়মুখী লেন অবরোধ করে রাখেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শিল্প পুলিশও আসছে।

সর্বশেষ