• ২০২৬ নভেম্বর ০২, সোমবার, ১৪৩৩ কার্তিক ১৭
  • সর্বশেষ আপডেট : ০১:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

৪-৭ নভেম্বর সারা দেশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে: পেট্রোবাংলা,

  • প্রকাশিত ০৪:১১ পূর্বাহ্ন সোমবার, নভেম্বর ০২, ২০২৬
৪-৭ নভেম্বর সারা দেশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে: পেট্রোবাংলা,
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


৪-৭ নভেম্বর সারা দেশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে: পেট্রোবাংলা

প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৬:০৪

সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।

কক্সবাজারের মহেশখালীস্থ সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ থেকে ৭ নভেম্বর গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (১ নভেম্বর) এক বার্তায় এ কথা জানিয়েছে পেট্রোবাংলা।

বার্তায় জানানো হয়, সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এই সময়ে জাতীয় গ্যাস গ্রিডে বর্তমান দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে ৩২০ মিলিয়ন ঘনফুট হ্রাস পেয়ে ৬০০ মিলিয়ন ঘনফুট হবে। ফলে এ সময়ে সারা দেশে গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

উল্লেখ্য, গতবছরের ডিসেম্বরেও এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছিল। 

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। 


সর্বশেষ