• ২০২৬ নভেম্বর ০৫, বৃহস্পতিবার, ১৪৩৩ কার্তিক ২১
  • সর্বশেষ আপডেট : ০১:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সোনার বাজারে ফের উত্তাপ,এক দিনেই সোনার ভরিতে বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা।

  • প্রকাশিত ০১:১১ অপরাহ্ন বৃহস্পতিবার, নভেম্বর ০৫, ২০২৬
সোনার বাজারে ফের উত্তাপ,এক দিনেই সোনার ভরিতে বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*সোনার বাজারে ফের উত্তাপ,এক দিনেই সোনার ভরিতে বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা।* 

 *উপশিরোনাম:* দেশের বাজারে সোনার নতুন রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ ২৯ হাজার টাকা। 

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। এক লাফে ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। ফলে সাধারণ ক্রেতাদের জন্য সোনার গহনা কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠল।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দর কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের সোনার ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এসব দাম ভ্যাটসহ প্রযোজ্য।

এর আগে বুধবার (৪ নভেম্বর) দুপুরে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছিল বাজুস। এক দিনের ব্যবধানে আবারও বড় অঙ্কের মূল্যবৃদ্ধিতে সোনার বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে।

সোনার ভরি ছাড়াল ২ লাখ ২৯ হাজার টাকা

সর্বশেষ