• ২০২৬ নভেম্বর ১৪, শনিবার, ১৪৩৩ কার্তিক ৩০
  • সর্বশেষ আপডেট : ১০:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কড়াইল বস্তির মানবিক গল্পে বিশ্বজয়, আড়াই কোটি টাকা পেলেন পিনু রহমান।

  • প্রকাশিত ১০:১১ অপরাহ্ন শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
কড়াইল বস্তির মানবিক গল্পে বিশ্বজয়, আড়াই কোটি টাকা পেলেন পিনু রহমান।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*কড়াইল বস্তির মানবিক গল্পে বিশ্বজয়, আড়াই কোটি টাকা পেলেন পিনু রহমান।* 


 *উপশিরোনাম:* কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের মানবিক ছবি দিয়ে ২০৯ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে বিশ্বজয়, পুরস্কার প্রায় আড়াই কোটি টাকা।

একটি মানবিক দৃশ্যকে ক্যামেরায় ধারণ করে বিশ্বসেরা আলোকচিত্রীদের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের পিনু রহমান। দুবাইয়ে অনুষ্ঠিত ১৫তম হামদান ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডের (হিপা) সর্বোচ্চ সম্মান ‘গ্র্যান্ড প্রাইজ’ জিতেছেন তিনি। এ অর্জনের স্বীকৃতি হিসেবে পেয়েছেন ২ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা।

এই প্রথম কোনো বাংলাদেশি আলোকচিত্রী প্রতিযোগিতাটির সর্বোচ্চ পুরস্কার অর্জন করলেন। এবারের ‘পরিবার’ বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় বিশ্বের ২০৯টি দেশ থেকে আসা ১০ লাখের বেশি ছবির মধ্যে সেরা নির্বাচিত হয়েছে পিনু রহমানের তোলা একটি আলোকচিত্র।

‘আন্ডার দ্য সেম স্কাই’ শিরোনামের ছবিটিতে উঠে এসেছে ঢাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারানো একটি পরিবারের দুর্দশার চিত্র। খোলা আকাশের নিচে পরিবারের সদস্যদের একসঙ্গে ঘুমিয়ে থাকার দৃশ্যটি ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তিনি। মানবিক আবেদন ও বিষয়বস্তুর গভীরতাই ছবিটিকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অনন্য উচ্চতায় নিয়ে গেছে।


পেশাগত জীবনে পিনু রহমান রূপালী ব্যাংকের সাইবার সিকিউরিটি বিভাগে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত। চাকরির ব্যস্ততার পাশাপাশি আলোকচর্চা চালিয়ে যাচ্ছেন তিনি। এর আগে সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি ও সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ৮০টিরও বেশি স্বীকৃতি পেয়েছেন।

তবে হিপার গ্র্যান্ড প্রাইজ জয় তাঁর আলোকচিত্র জীবনের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি। তাঁর এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আলোকচিত্রশিল্পের সক্ষমতা ও সম্ভাবনাকে নতুন করে তুলে ধরেছে।

সর্বশেষ