*সেনাবাহিনী থেকে বরখাস্ত কর্মকর্তা দম্পতি।*
বাংলাদেশ সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন ও তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকে। আগামী ১৭ নভেম্বর বিকেল থেকে তাদের বরখাস্তের আদেশ কার্যকর হবে।
গত ১২ নভেম্বর সেনাসদরের সামরিক সচিবের শাখা থেকে এ বিষয়ে পৃথক দুটি আদেশ জারি করা হয়। এর মাধ্যমে ওই দিন থেকে তাদের সামরিক বাহিনীতে কর্মজীবনের আনুষ্ঠানিক অবসান ঘটবে।
আদেশে সেনা আইনের ১৬ ধারা এবং সংশ্লিষ্ট বিধিমালার উল্লেখ রয়েছে। যদিও আদেশের শিরোনামে ‘অবসর আদেশ’ লেখা হয়েছে, তবে চাকরি থেকে অব্যাহতির ধরন হিসেবে স্পষ্টভাবে ‘চাকরি হতে বরখাস্ত’ উল্লেখ করা হয়েছে।
সেনা আইনের ১৬ ধারা অনুযায়ী, কোর্ট মার্শালের বাইরে সরকারের ক্ষমতাবলেও কোনো সামরিক কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করা যায়।
ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা। তিনি বর্তমানে সেনাসদরের এমঅ্যান্ডকিউ পরিদপ্তর, ঢাকা সেনানিবাসে সংযুক্ত ছিলেন।
অন্যদিকে, তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানম সেনা কল্যাণ সংস্থায় কর্মরত ছিলেন। পৃথক আদেশে তাকেও একই আইনি বিধানের আওতায় সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্তের কথা জানানো হয়েছে।
দুই কর্মকর্তার ক্ষেত্রেই সেনা আইন, সংশ্লিষ্ট বিধিমালা ও আর্মি রেগুলেশনের একাধিক ধারার উল্লেখ করে আদেশ জারি করা হয়েছে।

মতামত দিন