• ২০২৬ নভেম্বর ১৮, বুধবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৩
  • সর্বশেষ আপডেট : ১২:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সরকার না পারলেও জুলাই শহীদদের নিয়ে 'অ্যাপ' তৈরি করে আরেক ধামাকা দেখাল জামায়াত

  • প্রকাশিত ১২:১১ পূর্বাহ্ন বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
সরকার না পারলেও জুলাই শহীদদের নিয়ে 'অ্যাপ' তৈরি করে আরেক ধামাকা দেখাল জামায়াত
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


সরকার না পারলেও জুলাই শহীদদের নিয়ে 'অ্যাপ' তৈরি করে আরেক ধামাকা দেখাল জামায়াত

প্রকাশ: 14 November 2026, 08:04 PM

জুলাই-২৪ গণঅভ্যুত্থানের শহীদদের তথ্য এক জায়গায় তুলে ধরতে অ্যান্ড্রয়েড অ্যাপ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ‘জুলাই শহীদ’ নামের এই অ্যাপের মাধ্যমে মোবাইল ফোন থেকেই গণঅভ্যুত্থানে শহীদদের তালিকা দেখার সুযোগ রয়েছে।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি তুলে ধরেন মাসুম আহমেদ। তিনি জানান, গুগল প্লে স্টোর থেকে ‘জুলাই শহীদ’ অ্যাপটি ডাউনলোড করে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের তালিকা দেখা যাবে। তবে অ্যাপটিতে কিছু সংশোধনের কাজ চলমান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে মাসুম আহমেদ বলেন, জামায়াতের নিজস্ব জনবল ও প্রযুক্তি দক্ষতা কাজে লাগিয়ে অ্যাপটি তৈরি করা হয়েছে। এটি তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্টদের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে বিশেষ করে জেন-জি প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপন এবং জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে প্রযুক্তির মাধ্যমে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অ্যাপটির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের তথ্য সংরক্ষণ ও সহজে খুঁজে পাওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।



সর্বশেষ