• ২০২৬ নভেম্বর ১৭, মঙ্গলবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৩
  • সর্বশেষ আপডেট : ০৮:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ইসরায়েলের ভবিষ্যতের জন্য হুমকি নেতানিয়াহু, ক্ষমতা ছাড়ার দাবি আইজেনকোটের।

  • প্রকাশিত ০৮:১১ অপরাহ্ন মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
ইসরায়েলের ভবিষ্যতের জন্য হুমকি নেতানিয়াহু, ক্ষমতা ছাড়ার দাবি আইজেনকোটের।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*ইসরায়েলের ভবিষ্যতের জন্য হুমকি নেতানিয়াহু, ক্ষমতা ছাড়ার দাবি আইজেনকোটের।* 


 *উপশিরোনাম:* নেতানিয়াহুর নেতৃত্বকে ইসরায়েলের ভবিষ্যতের জন্য হুমকি আখ্যা দিয়ে দ্রুত তদন্ত ও ক্ষমতা ছাড়ার দাবি আইজেনকোটের।

ফফলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় থাকার আর কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন দেশটির ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোট। তাঁর মতে, নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের কর্মকাণ্ড ইসরায়েলের ভবিষ্যতের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ইরনা সংবাদ সংস্থার বরাতে পার্সটুডে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকোট বলেন, নেতানিয়াহুর এক মিনিটের জন্যও ক্ষমতায় থাকা উচিত নয়। একই সঙ্গে দেশটিকে তাঁর নেতৃত্বে আরেকটি নির্বাচনের দিকে ঠেলে দেওয়া থেকেও বিরত রাখার আহ্বান জানান তিনি।

নেতানিয়াহু ও তাঁর মন্ত্রিসভার বিরুদ্ধে নির্বাচন প্রক্রিয়ায় কথিত হস্তক্ষেপের চেষ্টাসংক্রান্ত নতুন কিছু তথ্য-প্রমাণ সামনে আসার পর আইজেনকোটের এ বক্তব্য আসে।

এ ঘটনায় দ্রুত তদন্তের দাবি জানিয়ে বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে ইসরায়েলি পুলিশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রতি আহ্বান জানিয়েছেন ইয়াশার পার্টির এই নেতা।

 *তথ্যসূত্র:* পার্সটুডে।

সর্বশেষ