• ২০২৬ নভেম্বর ১৭, মঙ্গলবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৩
  • সর্বশেষ আপডেট : ০৮:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

একসময় ছাত্রদলের নেতা, এখন ইজিবাইক চালক; মুকুলের পাশে দাঁড়াল জেলা পরিষদ।

  • প্রকাশিত ০৮:১১ অপরাহ্ন মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
একসময় ছাত্রদলের নেতা, এখন ইজিবাইক চালক; মুকুলের পাশে দাঁড়াল জেলা পরিষদ।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*একসময় ছাত্রদলের নেতা, এখন ইজিবাইক চালক; মুকুলের পাশে দাঁড়াল জেলা পরিষদ।* 


 *উপশিরোনাম:* ইজিবাইক চালিয়ে সংসার চালানো সাবেক ছাত্রদল নেতার পাশে জেলা পরিষদ। 

রাজনীতির মাঠে একসময় সক্রিয় ছিলেন, ছিলেন কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। কিন্তু সময়ের পরিবর্তনে জীবিকার প্রয়োজনে এখন ব্যাটারিচালিত ইজিবাইক চালিয়ে সংসার চালাতে হচ্ছে ঝিনাইদহের রেজওয়ান ইসলাম মুকুলকে। গণমাধ্যমে তার জীবনসংগ্রামের খবর প্রকাশের পর এবার আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে ঝিনাইদহ জেলা পরিষদ।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে মুকুলের হাতে ৩০ হাজার টাকার সহায়তার চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, মুকুলের ছেলে সাজিদ হাসান রিয়ানসহ বিএনপি ও জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ বলেন, রেজওয়ান ইসলাম মুকুল দলের কঠিন সময়ে হামলা-মামলা ও নির্যাতন সহ্য করে রাজনীতিতে সক্রিয় ছিলেন। এমন একজন সাবেক ছাত্রনেতাকে আর্থিক সংকটের কারণে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতে হচ্ছে, যা তাদের জন্য বেদনাদায়ক।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তৃণমূল পর্যায়ে বঞ্চিত ও অবহেলিত নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া হচ্ছে। মুকুলের বড় ছেলের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা পরিষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে ৩০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

এ ছাড়া মুকুলের সন্তানের পড়াশোনার যাবতীয় দায়িত্ব ব্যক্তিগতভাবে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রশাসক এমএ মজিদ। তার ভাষ্য, অর্থাভাবে কোনো রাজনৈতিক সহযোদ্ধার সন্তান যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেটিই তাদের প্রত্যাশা।

সর্বশেষ