• ২০২৬ নভেম্বর ২৩, সোমবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৯
  • সর্বশেষ আপডেট : ১০:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: বর্ণাঢ্য আয়োজনে দিবস উদযাপন

  • প্রকাশিত ১০:১১ পূর্বাহ্ন সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: বর্ণাঢ্য আয়োজনে দিবস উদযাপন
Time Bangla news
তিতাস আহম্মেদ কুষ্টিয়া

৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: বর্ণাঢ্য আয়োজনে দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় ফুটবল মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।

​দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, রেজিস্ট্রার ড. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল-রশিদসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

​পরে উপাচার্যের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তিপ্রস্তরে গিয়ে শেষ হয়। সেখানে প্রশাসন, শাখা ছাত্রদল, ইউট্যাব ও জিয়া পরিষদ পুষ্পস্তবক অর্পণ করে। এ ছাড়া প্রশাসন ভবনের সামনে কেক কাটা ও বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।

​উপাচার্য বলেন, প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নে প্রশাসন কাজ করে যাচ্ছে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। এটিকে আগামী দিনের অঙ্গীকার হিসেবে নেওয়ার আহ্বান জানান তিনি।

সর্বশেষ