• ২০২৬ মার্চ ২৫, বুধবার, ১৪৩২ চৈত্র ১১
  • সর্বশেষ আপডেট : ০৩:০৩ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

গোপালপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ।

  • প্রকাশিত ০৪:০৩ অপরাহ্ন বুধবার, মার্চ ২৫, ২০২৬
গোপালপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ।
file
হাসিনুর রহমান হাসু। জেলা, প্রতিনিধি টাংগাইল।

গোপালপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় স্বপ্না খাতুন (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার ঝাওয়াইল গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত স্বপ্না খাতুন ভূঞাপুর উপজেলার ভারই গ্রামের চাঁন মিয়ার মেয়ে। এ ঘটনায় নিহতের স্বামী মো. শান্ত ইসলামসহ শ্বশুরবাড়ির পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই স্বপ্না খাতুনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। দীর্ঘদিন ধরে চলা পারিবারিক কলহ ও অপমানের জেরে তিনি চরম হতাশায় ভুগছিলেন। পরিবারের দাবি, এসব নির্যাতন সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে তারা।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


সর্বশেষ