• ২০২৬ অগাস্ট ২১, শুক্রবার, ১৪৩৩ ভাদ্র ৫
  • সর্বশেষ আপডেট : ০১:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, জানুয়ারিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত ০১:০৮ পূর্বাহ্ন শুক্রবার, অগাস্ট ২১, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, জানুয়ারিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী
Time Bangla news
ওমর ফারুক ★ কুমিল্লা জেলা প্রতিনিধ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, জানুয়ারিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী তারেক রহমানে সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামছবি।

ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানে সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানে সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সৌজন্যে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় সমাবর্তনে যোগ দেওয়ার সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। এ সময় উপাচার্য জানুয়ারি মাসে সম্ভাব্য সমাবর্তনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে যোগ দেওয়ার সম্মতি জানান।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক, সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ২০ বছর মেয়াদি একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারে গৃহীত পদক্ষেপসমূহ, বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পরিচালিত যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম, অ্যালামনাই নেটওয়ার্কিং বৃদ্ধিসহ শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

সর্বশেষ