• ২০২৬ নভেম্বর ২০, শুক্রবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৫
  • সর্বশেষ আপডেট : ০২:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নরসিংদী রায়পুরায় বালু খেকো চক্রের দাপটে মেঘনা পাড়ে আতঙ্ক নবীনগর রায়পুরা বাঞ্ছারামপুর নরসিংদী সদরজুড়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ প্রশাসনের নীরবতা প্রশ্ন

  • প্রকাশিত ০২:১১ পূর্বাহ্ন শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
নরসিংদী রায়পুরায় বালু খেকো চক্রের দাপটে মেঘনা পাড়ে আতঙ্ক নবীনগর রায়পুরা বাঞ্ছারামপুর নরসিংদী সদরজুড়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ প্রশাসনের নীরবতা প্রশ্ন
Time Bangla news
আক্তারুজ্জামান বাবু

রায়পুরার বালুখেকো চক্রের দাপটে মেঘনা পাড়ে আতঙ্ক নবীনগর–রায়পুরা–বাঞ্ছারামপুর–নরসিংদী সদরজুড়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন


লুবনা হামিদ নরসিংদী প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, বাঞ্ছারামপুর এবং নরসিংদীর রায়পুরা ও সদর উপজেলার মেঘনা নদী এলাকায় অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, রায়পুরাকেন্দ্রিক একটি শক্তিশালী বালু সিন্ডিকেটের নেতৃত্বে প্রতিদিন রাতে ড্রেজার দিয়ে বিপুল পরিমাণ বালু উত্তোলন করা হচ্ছে। আর এই অবৈধ কারবার নির্বিঘ্ন রাখতে নদী তীরে অস্ত্রধারীদের পাহারা ও মহড়া

মাদক সেবন নারী নিয়ে ফুর্তি চলছে।

স্থানীয়দের অভিযোগ, রায়পুরার বিভিন্ন প্রভাবশালী ও অপরাধী চক্রের ছত্রচ্ছায়ায় পরিচালিত এই বালু ব্যবসার কারণে ধরাভাঙ্গা, চরলাপাং, মরিচাকান্দি, কানাইগর ও শান্তিনগর নরসিংদীর চর মাধবপুর নিলক্ষা,  চরমধুয়া, মির্জাচর সহ মেঘনা তীরবর্তী জনপদ মারাত্মক ভাঙনঝুঁকিতে রয়েছে। ইতোমধ্যে বহু ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।

অভিযোগ রয়েছে, রায়পুরার বাঁশগাড়ির হারুন  ওবায়দুল্লাহ, মির্জাচরের নয়ন শেখ, দুলাল, হাসান আলী, নুরুল ইসলাম (বর্তমানে কারাগারে), রেজন লাল এবং নিলক্ষার রুবেলসহ কয়েকজনের নাম এই বালু উত্তোলন চক্রের সঙ্গে জড়িত হিসেবে স্থানীয়ভাবে আলোচিত হচ্ছে। পাশাপাশি নবীনগর ও বাঞ্ছারামপুরের কয়েকজনের বিরুদ্ধেও সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তাঁদের মধ্যে মোনাক, সুমন, রোমান, রাহাত, সায়মন, বিল্লাল, মইন, সনেট, তুষার, কালা, শরীফ, কবির, ফারুক ও রিপন মেম্বারের নাম উঠে এসেছে। আলোক বালি ইউনিয়নের কিছু লোক জড়িত আছে । তারা প্রত্যেকে আওয়ামী লীগের রাজনীতি করে কিন্তু অবৈধ টাকার জুড়ে তাদের কিছুই হচ্ছে না ।এসব অভিযোগের স্বাধীন তদন্ত প্রয়োজন।

স্থানীয়দের দাবি, প্রতিদিন রাতে ২৫টিরও বেশি ড্রেজার দিয়ে নদী থেকে বালু তোলা হচ্ছে। দিনের বেলায় মাঝনদীতে এবং রাতে বসতভিটার কাছাকাছি চলে এই কার্যক্রম। এতে নদীভাঙন, পরিবেশ বিপর্যয় ও মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

আরও গুরুতর অভিযোগ হলো, এই অবৈধ বাণিজ্যকে কেন্দ্র করে বিভিন্ন মহলে নিয়মিত অর্থ লেনদেন হচ্ছে। কিছু সাংবাদিক সংগঠন, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি ও প্রশাসনের অসাধু সদস্যদের কাছে অর্থ পৌঁছানোর অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে লেখালেখি হচ্ছে সংবাদ হচ্ছে মূল দ্বারা গণমাধ্যমগুলো মুখে তালা দিয়েছে এবং তারা কাজ করছে না । তবে এসব অর্থ লেনদেনের অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া জরুরি।

প্রশ্ন হচ্ছে, চারটি উপজেলার নদীসীমায় দিনের পর দিন এমন অবৈধ বালু উত্তোলন চললেও কার্যকর প্রতিরোধ কোথায়? জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন কি সমন্বিতভাবে অভিযান পরিচালনা করতে পারে না?

স্থানীয়দের দাবি, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সমন্বয়ে রাতের বেলায় নিয়মিত যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে এই বালু লুট বন্ধ করা সম্ভব। তবে বালু দস্য চক্র অনেক শক্তিশালী মোবাইলকোটের উপরে গুলি করে দেয় ।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানিয়েছেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্স গঠন করে যৌথ অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অন্যদিকে, পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিম জানিয়েছেন, জনবল সংকটের কারণে নিয়মিত রাতের অভিযান কঠিন হলেও নরসিংদী জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

এখন প্রশ্ন—রায়পুরা নবীনগর নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রিক বালু সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ হবে কবে? নদী, কৃষিজমি ও মানুষের বসতভিটা রক্ষায় প্রশাসন আর কত দিন অপেক্ষা করবে?

মেঘনা নদী কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। অবৈধভাবে প্রতিরাত্রে অনুমান এক কোটি টাকার বালু উত্তোলন হচ্ছে ।

অবৈধ বালু উত্তোলন, অস্ত্রের মহড়া ও ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, অপরাধীদের শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।কপি

সর্বশেষ